বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।
দিবসটি উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় সেবা দেওয়া হবে।
এ কর্মসূচিতে অংশ নেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান, ডেন্টাল সার্জারি বিভাগের ভিজিটিং প্রফেসর অরূপ রতন চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচিব মুহম্মদ আবু তাহের খানসহ সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।
শনিবার সকাল ১০টায় বারডেম মিলনায়তনে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিইউএইচএসের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত