প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ৫:৪৬ পি.এম
বোয়ালখালীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে সৈয়দ আবু উবাইদা আরাফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্বাস আলির বাড়িতে এ ঘটনা ঘটে। আরাফ সৈয়দ ওহিদুল আলমের ছেলে। তার তিনটি ছেলে বলে জানা যায়।আরাফের চাচি লাভলী সাজ্জাদ বলেন, তিন ভাইয়ের মধ্যে আরাফ সবার ছোট। দুপুরে তার বাবা মসজিদে যায় এবং তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। এসময় সবার অগোচরে শিশুটি বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, আরাফ শান্ত প্রকৃতির ছেলে ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরো সতর্ক হওয়া জরুরি। বাড়ির পুকুর বা জলাধারের চারপাশে বেড়া দেওয়া এবং ছোট শিশুদের একা না রেখে নজরদারিতে রাখা—এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
[email protected]
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত