ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় এই গুরুত্বপূর্ণ টেলিফোন কলে প্রধান উপদেষ্টা হামলার ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন।ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যথা প্রকাশ করে প্রধান উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদ ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, “আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”
[caption id="attachment_4440" align="aligncenter" width="463"]
ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করেন দুর্বৃত্তরা।ছবি-সিসিটিভি ফুটেজ[/caption]
একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সহায়তার নিশ্চয়তা দেন তিনি। হাদির শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশে-বিদেশে প্রয়োজনীয় চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।ওসমান হাদির প্রতি গভীর মমতা প্রকাশ করে তিনি আরও বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার জন্য দোয়া করছি। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”হামলাকারীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে জোরালো পদক্ষেপ শুরু হয়েছে বলে সরকার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত