লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে যৌথ বাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারীর বিরুদ্ধে ছোট কাউসারের সহযোগী হিসেবে চিহ্নিত মোঃ হাসান তারেক (চিতা)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ০১টি বিদেশি পিস্তল,০১টি পিস্তলের ম্যাগাজিন,০৫ রাউন্ড অ্যামোনিশন,০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো মোঃ হাসান তারেক (চিতা) পিতা: মৃত আব্দুস সাত্তার। গ্রাম পশ্চিম লতিফপুর, ৪নং ওয়ার্ড, থানা-চন্দ্রগঞ্জ অভিযান চলাকালে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। অভিযানের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অভিযানটি পরিচালনা করেন মেজর মোঃ রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপু। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত