ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। ফলে মাত্র ৭ ভোটের ব্যবধানে এই কেন্দ্রের ফলাফল নির্ধারিত হয়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট।
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-এর ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই পেয়েছেন ৭টি করে ভোট।
অন্যদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টি (জেপি)-এর প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত