তারেক রহমান আগামী ১০ মার্চ বগুড়ায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার বগুড়ায় প্রথম সরকারি সফর।
শুক্রবার এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বগুড়া থেকেই শুরু হবে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুতি শুরু হয়েছে।
জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত