খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে আয়োজিত ‘ভিজুয়াল অডিসি ২.০’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট গভর্নিং বডির নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি তানজিরা তাবাসসুম রিতু ও আসলাম আনসারি, অর্থ সম্পাদক মো. রায়হান, স্কলার সম্পাদক নবিয়ান বিন খালিদ, আইসিটি সম্পাদক আসিফ খান, ভাষা সম্পাদক নাঈমা শিরিন দীপ্তি, গভর্নর সম্পাদক মোছা. সুমাইয়া খাতুন, যুগ্ম সম্পাদক মো. সাব্বির আহমেদ সাওন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন গাজী, প্রশাসনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহিন, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক তাসমিয়া ইসলাম তিশা, প্রচার সম্পাদক তৌহিদ আহমেদ, ডিজিটাল কনটেন্ট সম্পাদক মারিয়াম মিশু, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মো. তাজবিদ হোসাইন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহিন হোসেন রুমি এবং সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে মোছা. রুম্পা খাতুন, মুহাম্মাদ সাকিব হোসেন, সাবরিনা ইসলাম ও তানিয়া আক্তার।
এ ছাড়া ক্লাবের কার্যক্রম গতিশীল রাখতে ২০ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদও গঠন করা হয়েছে।
নতুন সভাপতি রুহুল আমিন মুন্না বলেন, ক্যারিয়ার ক্লাবকে একটি কার্যকর ও ফলাফলভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন। শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, করপোরেট ও অ্যালামনাই সংযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি মেন্টরশিপ কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, নতুন কমিটির মেয়াদে জাতীয় পর্যায়ের বিভিন্ন আয়োজন ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে ক্লাবকে দেশব্যাপী পরিচিত ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত