চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী শহরাতলা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল মাদকদ্রব্য ‘কাফ রিলিফ’সহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১ এর একটি দল।
র্যাব জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, সিপিসি-১ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধারের উদ্দেশ্যে বের হয়ে শিবগঞ্জ থানার পাইলিং মোড়ে অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকার একটি আমবাগানের ভেতরে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।
সংবাদের সত্যতা যাচাই করতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল ‘কাফ রিলিফ’সহ তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. হেলিম (২৬), পিতা: মো. এনতাজ আলী,মো. ফয়সাল (২০), পিতা: মো. হাদু মিয়া,মো. দেলোয়ার (২৫), পিতা: মো. শরিফুল ইসলাম।তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনি এলাকায়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত