আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে মেয়র পদে আলোচনার শীর্ষে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করতে আগ্রহী বলে তিনি।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সৎ, দক্ষ ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যাশায় অনেকেই ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলমকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন স্থানীয়রা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এ প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলমের নাম আলোচনায় আসায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
তবে এ বিষয়ে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম বলেন, “রায়পুর পৌরবাসীর কল্যাণ ও উন্নয়নই আমার মূল লক্ষ্য। জনগণ যদি চায়, তাদের প্রত্যাশা পূরণে আমি সবসময় পাশে থাকতে চাই।”
স্থানীয়দের ধারণা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়বে এবং এতে করে রায়পুর পৌরসভা নির্বাচন জমে উঠবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত