আমার জীবনে ঈদের বিশেষত্ব বলতে ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা । দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা আমরা অর্জন করি সেটাই আমাদের ঈদ বা আনন্দের অন্যতম উৎস। ঈদুল ফিতর সেই সাধনার পরিপূর্ণতার আনন্দ, যা শুধু বাহ্যিক উৎসব নয়, বরং অন্তরের পরিশুদ্ধিরও প্রতিফলন। আমাদের মনকে খুশির আমেজে মহান রবের সান্নিধ্যে নিয়ে যায়।
যাকাত ও ফিতরার মাধ্যমে সমাজের ধনী-গরিবের বৈষম্য কমানোর যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে তোলে।আমরা পরিবার, সমাজ, প্রতিবেশী প্রতিটি মানুষের হকের বিষয়ে সচেতন হয়। এর সুষ্ঠু চর্চা ও বাস্তবায়ন আমাদের কাছে আনন্দের পাশাপাশি একটি নৈতিক শিক্ষা ও বটে—যেখানে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসাবোধ গড়ে ওঠে। সর্বোপরি মুসলিম উম্মাহর সিয়াম সাধনার পর পবিত্র ঈদ মুমিন বান্দাদের জন্য রবের পক্ষ থেকে রহমতস্বরুপ। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আমাদের ঈদকে আনন্দময় করুন।
ইকবাল হোসাইন ইমন
শিক্ষার্থী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ , ইসলামী বিশ্ববিদ্যালয়
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত