প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৬:১২ পি.এম
গৌরনদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শরীফ ওরফে দুলু শরীফ এবং তার সহযোগী আরমান লসরদারকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী মডেল থানার একটি আভিযানিক দল টরকী নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এদিকে, গ্রেপ্তারের পর অভিযুক্তদের থানায় নিয়ে আসার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্ব পালনরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে প্রধান অভিযুক্ত দুলু শরীফ প্রকাশ্যে হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত