রাজধানীজুড়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তৃতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
আজ শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের প্রথমে সতর্ক করা হচ্ছে। তবে নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আগেই তাদের দোকানপাট সরিয়ে নিতে দেখা গেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে।
অভিযানের আওতায় রয়েছে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা খাবারের দোকান, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা।
ডিএমপি জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত