প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১:৫৬ এ.এম
সংসদে বিরতির ফাঁকে হৃদয়ের সংলাপ, শহীদ পরিবারদের পাশে প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনের বিরতিতে জুলাই গণআন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের দর্শক গ্যালারির ‘মেঘনা হল’-এ গিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। সেখানে উপস্থিতদের সঙ্গে তিনি আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং কিছু সময় কাটান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। কারও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান, আবার কারও প্রতি সহমর্মিতা প্রকাশ করে সান্ত্বনা দেন। তার উপস্থিতিতে পুরো পরিবেশটি ছিল অনানুষ্ঠানিক ও মানবিক।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৬০ জন এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৬ জন নিহতদের পরিবারের সদস্য, আর বাকিরা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন।
উপস্থিত ব্যক্তিরা এ সময় নিজেদের অভিজ্ঞতা, কষ্ট ও বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত