গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবগুলো কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৭৫ দশমিক ৭৬ শতাংশ।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মনজুরুল হক জানান, 'এ' ইউনিটে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৮৮৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৫ দশমিক ৭৬ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২৭৭ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.২৪ শতাংশ।
এদিকে 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ১১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৮ দশমিক ৪৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪০৬ জন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) এর ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল রবিবার সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত