প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১২:৫৬ এ.এম
মৃত্যুর গুজব ছড়ানোয় ব্যাখ্যা দিলেন রাফিয়া: ‘আল্লাহর রহমতে আমি সুস্থ আছি’
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে উম্মা উসওয়াতুন রাফিয়া লেখেন, অনেকে তাকে রাফিয়া সুলতানা রাফির সঙ্গে গুলিয়ে ফেলছেন। তিনি জানান, “আল্লাহর রহমতে আমি সুস্থ আছি।”
তিনি আরও উল্লেখ করেন, রাফিয়া সুলতানা ২০১৯ সালের ডাকসু নির্বাচনে রোকেয়া হলের ভিপি পদপ্রার্থী ছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত ছিলেন।
ফেসবুক পোস্টে রাফিয়া সুলতানা সম্পর্কে তিনি লেখেন, তার দুই ছোট সন্তান রয়েছে এবং অল্প বয়সে মাকে হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা বুধবার (৮ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুইজনের পরিচয় গুলিয়ে গিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত