লক্ষ্মীপুরের রায়পুরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সাব-রেজিস্ট্রি অফিস মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। এ সময় সম্মাননা স্বরূপ তাকে নগদ দুই লক্ষ টাকা উপহার প্রদান করা হয়।
জানা যায়, মসজিদে ২০ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর পক্ষ থেকে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিদায়ের সময় তাকে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে উঠিয়ে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া হয়, যা শহরে ব্যাপক সাড়া ফেলে।
মসজিদের সেক্রেটারি এনামুল হকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মসজিদের খতিব, বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আরিফ হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন মসজিদের সেবায় নিয়োজিত একজন খাদেমকে সম্মান জানাতে এই আয়োজন একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত