ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। সেমিনারে ডকুমেন্টারি প্রদর্শন ও বিভিন্ন টপিকে পোস্টার প্রদর্শনী করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান মেডিসিন রিইন্টারপ্রিটেশন ক্যান্সার রিসার্চ সেন্টারের অধ্যাপক ড. বংলী কিম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। এছাড়া সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত