পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেনাপ্রধান এ সফরে অংশ নিচ্ছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালন করবেন।
সেনাপ্রধানের এ সফরকে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেও দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত