ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
চাঁদপুর

চাঁদা না পেয়ে ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম

রোববার বিকেল ৪টায় ওয়ারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে চাঁদা দাবিকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে গরুর বাজারের ইজারাদারসহ অন্তত ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ৪টার দিকে ওয়ারলেস মোড় এলাকায় প্রকাশ্যে এ হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০), সামির (২৫)সহ আরও একজন। গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও আহতদের অভিযোগ অনুযায়ী, বাজার এলাকায় বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী ও রেদওয়ান গাজীসহ কয়েকজন ব্যক্তি সড়কের জায়গায় অবৈধভাবে দোকান বসানোর কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি ব্যবসায়ীরা বাজার ইজারাদারদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে চান কেন চাঁদা দাবি করা হচ্ছে।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দা, ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন আহত সফিক গাজী।

তিনি বলেন, “আমরা শুধু জানতে চেয়েছিলাম কেন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। কথা বলার একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালায়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে আরিফুল ইসলাম মিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর থানার এসআই (উপ-পরিদর্শক) জাহেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর

চাঁদা না পেয়ে ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম

প্রকাশের সময়ঃ ০১:৩৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬