ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
নওগাঁ

সীমান্তে সতর্ক ১৬ বিজিবি-সচেতন মূলক মাইকিং

রবিবার (২৪ মে) বিকাল আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নওগাঁর সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত হত্যার ঝুঁকি কমাতে জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (২৪ মে) বিকাল আনুমানিক ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নওগাঁর সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। নীতপুর বিওপির তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে সীমান্তবাসীদের আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মাইকিংয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, “কোনো অবস্থাতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত অতিক্রম করবেন না। নিজে নিরাপদ থাকুন এবং পরিবারের সদস্যদেরও নিরাপদ রাখুন। আপনার সন্তান আমাদের সন্তান— চোরাচালানের সঙ্গে জড়িয়ে যেন কেউ অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণ বা সীমান্ত হত্যার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

এছাড়া সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ, চোরাচালান কিংবা সন্দেহজনক তৎপরতার তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এ ধরনের প্রচারণা সীমান্ত এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণদের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতামূলক মাইকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

প্রচার কার্যক্রমটি পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নীতপুর বিওপি।

জনপ্রিয় সংবাদ

নওগাঁ

সীমান্তে সতর্ক ১৬ বিজিবি-সচেতন মূলক মাইকিং

প্রকাশের সময়ঃ ০১:১৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬