নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমানে পুশইনসংক্রান্ত কোনো অস্বাভাবিক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে সাংবাদিকদের জানানো হয়, দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পুশইনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির সমাবেশ বা অবস্থান এখন পর্যন্ত চোখে পড়েনি।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, "আমার দায়িত্বপূর্ণ এলাকা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলা। এই তিনটি উপজেলার সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করছেন এবং সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।"
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত