লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ বাংলাদেশ-এর আসন্ন লায়নবর্ষ ২০২৬-২০২৭-এর জন্য নতুন কেবিনেট ঘোষণা করা হয়েছে। গত ১১ জুন রাজধানী ঢাকার এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী এই কেবিনেট ঘোষণা করেন।
ঘোষিত কেবিনেটে লায়ন ইঞ্জিনিয়ার শাহীন আহমেদকে ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন পদে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ-এর ২০২৬-২০২৭ মেয়াদে ট্রেজারার হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।
এই গুরুত্বপূর্ণ পদে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেন যে, তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে লায়ন্স আন্দোলনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও প্রাণবন্ত হয়ে উঠবে।
নতুন দায়িত্ব প্রাপ্তিতে লায়ন ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, মানুষের কল্যাণে নিবেদিত সেবাকার্যক্রমে আরও অধিক নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাওয়াই তার লক্ষ্য।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত