গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ দ্রুত পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় নগরীর নিউ মার্কেট বালিয়াঘাটা হাউজের সামনে এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।
কর্মসূচিতে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে বিভিন্ন দাবিসংবলিত স্লোগান তোলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল— "এক দফা এক দাবি, গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে দাও", "১৬ বছরের আইনি জটিলতা বন্ধ করো, আলোচনায় বসো" প্রভৃতি।
বক্তারা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় সাবেক কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি অনুযায়ী, একজন কর্মকর্তার প্রাপ্য গড়ে প্রায় ৩৩ হাজার কোটি টাকার মোট বকেয়ার হিস্যায় উল্লেখযোগ্য পরিমাণ, এবং সামগ্রিক বকেয়ার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি টাকায়।
এই সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন : গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, আতাউস সালাম তুষার ,ইউসুফ আলী এবং জাকিয়া হাফছা, আবু সুফিয়ান।
বক্তারা সতর্ক করেন, দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকলে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। দ্রুত আলোচনার মাধ্যমে বকেয়া লভ্যাংশ পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত