রাজশাহী মহানগরীর ইজিবাইক চালকরা ভাড়া বৃদ্ধিসহ ন্যায্য ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় মিলিত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাত্রীসেবা প্রদান করে আসলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বারবার বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে চালকদের জীবনযাত্রার ব্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণ না করলে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা আর সম্ভব হচ্ছে না।
মো. মাইনুল হক মানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ হেলাল উদ্দিন, আলম ও বাবুল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ নয়ন, মোহাম্মদ অনু, মোহাম্মদ শহীদ, আলমগীর, এলাহি, রাসেল, বারেনসহ বিপুলসংখ্যক ইজিবাইক শ্রমিক।
সভা শেষে চালকরা রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার এবং রাজশাহী জেলা প্রশাসক বরাবর আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত