নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলির বিশেষ বরাদ্দে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ সফলভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বাগাতিপাড়া উপজেলার ৪ নং দয়ারামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত শেখপাড়া গ্রামে আব্দুল আলিমের বাড়ি থেকে মো. রূপচানের বাড়ি পর্যন্ত রাস্তাটি এইচবিবি পদ্ধতিতে পাকা করা হয়।
এলাকাবাসী জানান, বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন। তবে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রাস্তাটি তলিয়ে কাদায় পরিণত হওয়ায় চলাচল সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ত। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে রাস্তাটি পাকা হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে এই উদ্যোগ এলাকার মানুষের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে বলে তারা মনে করেন।
কাজ শেষে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের নেতা মো. আব্দুল আলিম, দয়ারামপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. জুয়েল রানা এবং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত