রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও শরিফা বিবি (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শরিফা বিবি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে তার মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, শরিফা বিবি বাকপ্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার সময় তার গায়ের রং ছিল শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের পাশাপাশি অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ শরিফা বিবির সন্ধান পেলে দ্রুত বাগমারা থানা অথবা তার মেয়ে শারমিন আক্তার সাথীর মোবাইল নম্বর ০১৭৩৯-৪১১৯০৫-এ যোগাযোগ করার জন্য।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত