রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশের ব্যবসায়ীরা দ্রুত পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুনের সূত্রপাত ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত