জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বিমানমন্ত্রী।
এর আগে শুক্রবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এম রশিদুজ্জামান মিল্লাত।
পরে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউএনও শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আরেক অনুষ্ঠানে উপজেলার মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে বিমানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত