রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত পুরোনো ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর মহাখালীর কলেরা হাসপাতালের পাশের একটি রঙের দোকানেও আগুন লাগে; ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় পরে সেটি নিয়ন্ত্রণে আসে।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত