ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল। তিনি জানান, বিস্ফোরণের শব্দ তিনি নিজেও শুনতে পেয়েছেন এবং হলের দারোয়ান তাঁকে জানিয়েছেন, ঘটনাটি হলের মূল গেটের বাইরের রাস্তায় ঘটেছে।
বিস্ফোরণের পরপরই হলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ। তিনি বলেন, শব্দ শোনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন কাউকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।
কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ দেবাশীস পাল বলেন, ঘটনাটি রাস্তায় ঘটেছে এবং সেই সময় দারোয়ানেরা হলের ভেতরে অবস্থান করছিলেন, ফলে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
উপজেলা পরিষদ মার্কেট, তলা, রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০।
২০২৬ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত