ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় পৌরসভার ‘টিম-০৪’, যাতে উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন এবং দৈনিক চাঁপাই দর্পণের প্রতিনিধি মোঃ ইসাহাক আলী। এ ছাড়াও অভিযানে অংশ নেন পৌরসভার অফিস সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, বিল ক্লার্ক মোঃ সেরাজুল ইসলাম, ইউসুফ, ফয়সাল, মেহেদী, আরাফাত, আফজালসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা।
[caption id="attachment_6622" align="alignnone" width="1024"]
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।[/caption]
অভিযানের প্রধান লক্ষ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
অভিযান চলাকালে ব্যবহৃত ব্যানারে নাগরিকদের উদ্দেশে ‘বাড়ির চারপাশ পরিষ্কার করি, করিব ডেঙ্গু প্রতিকার’ শীর্ষক একটি সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পৌরসভার এই কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত