বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। এর মধ্যেই একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে নিয়ে সুনীতার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি গোবিন্দর সঙ্গে তাঁর কন্যার বয়সী অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়েছে। মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে সুনীতা আহুজা একটি অনুষ্ঠানের র্যাপিড-ফায়ার পর্বে অংশ নিয়ে কাল্পনিক পরিস্থিতিতে তাঁর পছন্দের কথা জানান।
শাহরুখকেই বেছে নিলেন সুনীতা
‘লক আপ ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসার পর সুনীতা হাজির হয়েছিলেন ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩ অনুষ্ঠানে।
সেখানে র্যাপিড-ফায়ার পর্বে তাঁকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। প্রশ্নটি ছিল সম্পূর্ণ কাল্পনিক একটি পরিস্থিতি নিয়ে।
কোনো সময় না নিয়েই সুনীতা শাহরুখ খানের নাম বলেন। ফলে অনুষ্ঠানের ওই অংশটি নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গোবিন্দকে ঘিরে গুঞ্জন নতুন নয়
গোবিন্দকে ঘিরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অতীতেও বিভিন্ন সময়ে সামনে এসেছে। বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর নারীভক্তি ও অন্য নারীদের প্রতি আকর্ষণ নিয়ে কথা বলেছেন সুনীতা।
তবে সাম্প্রতিক আলোচনায় তিনি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নন বলেও জানিয়েছেন। গোবিন্দকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও কোনো অনুশোচনা নেই বলে তাঁর বক্তব্য।
নিজের ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা নিয়ে সুনীতা জানিয়েছেন, প্রত্যেকের নিজের মতো করে জীবনযাপনের অধিকার রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গোবিন্দ নিজের মতো জীবনযাপন করছেন এবং তিনিও নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন।
এদিকে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চললেও তাদের বৈবাহিক সম্পর্কের বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সূত্র: দ্য ওয়াল
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত