হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সংবিধান অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ ২০২৪ সালে
দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি সাবেক সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান।
লন্ডন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন দেবাশীষ রায় চৌধুরী। পরবর্তী সময়ে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত