রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ২৩ তলায় অবস্থিত একটি বায়িং হাউজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনানীর ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় একটি বায়িং হাউজে আগুন লাগার খবর পায় সংস্থাটি। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভবনটি বনানীর বহুল আলোচিত এফআর টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত। ২০১৯ সালে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন অন্তত ৭০ জন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত