বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) পরিবেশবিষয়ক সংগঠন রি-আর্থ ক্লাব, BRUR-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল শাহরিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ আল হিমু।
শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি ফিল্ডে ক্লাবের আয়োজনে নবীনবরণ, বনভোজন ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাকিব, একই বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদ ইসলাম খান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান। তাঁরা নবীন সদস্যদের স্বাগত জানান, ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন এবং কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটির দায়িত্ব পালন শেষে বিদায়ী সদস্যদের সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে নবীন সদস্যদেরও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আল শাহরিয়া ও সাধারণ সম্পাদক হাফিজ আল হিমু দুজনেই বেরোবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
কমিটির অন্য পদগুলোর মধ্যে রয়েছেন:সহ-সভাপতি: তীর্থ রায় (১৫তম ব্যাচ),যুগ্ম সাধারণ সম্পাদক: প্রতীক গোলদার (১৬তম ব্যাচ),সাংগঠনিক সম্পাদক: আদিয়াত খান (১৬তম ব্যাচ)এ ছাড়া বিভিন্ন পদে নতুন কমিটির অন্য সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে নবীন ও পুরোনো সদস্যদের অংশগ্রহণে বনভোজনসহ নানা আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত