ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে সিটিজেনস ব্যাংকের ‘ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।
সম্মেলনে গত ত্রৈমাসিকের ব্যবসায়িক কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অর্জনগুলো মূল্যায়নের পাশাপাশি যেসব ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন, সেগুলো চিহ্নিত করা হয়।
সভায় দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বর্তমান চ্যালেঞ্জ এবং সেগুলোর ব্যাংকিং খাতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে অবশিষ্ট নয় মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বাস্তবসম্মত কৌশলগত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিংয়ের গতি ত্বরান্বিত করা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী সেবা চালু করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং কৃষিবান্ধব খাতে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পায়।
সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। তাঁরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর কৌশল নিয়ে মতবিনিময় করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জন, সেবার মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত