গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরিস্থিতি মোকাবিলায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর আউচপাড়ায় স্কুইব রোডসংলগ্ন কারখানাটিতে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির পূর্ব পাশে পার্ল প্রিন্স গার্মেন্টস এবং পশ্চিম পাশে হারনেস্ট কারখানা রয়েছে। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের ঝুঁকি এড়াতে পাশের বস্তির বাসিন্দারা নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের বিস্তার ঠেকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। আগুনের কারণে আশপাশের শিল্পপ্রতিষ্ঠান ও বসতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে শিল্পনগরীর স্কুইব রোড, যা বেক্সিমকো রোড নামেও পরিচিত, দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে জানা যায়নি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত