চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে ইটভাটা দুটির স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
পরে দুধপাতিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত দোয়েল ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটাটির বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে ফেলা হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত