ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে সর্বশেষ ৩১টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ৩৩ হাজার ১২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৯৭২ ভোট।
ঘোষিত ফল অনুযায়ী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ৪৮৩ ভোট। বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম পেয়েছেন ১২২ ভোট। আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৭৫ ভোট।
ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ থেকে সর্বশেষ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা চলছে। তবে ৩১টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের অবস্থান জানা গেলেও সব কেন্দ্রের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল নিশ্চিত বলা যাচ্ছে না।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত