নভেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মাসের জন্য জ্বালানি তেলের মূল্য ঘোষণা করে। এতে আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছিল। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। এরপর নভেম্বর মাসের জন্য দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানানো হলো।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত