দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ক্রেতাদের স্বস্তি দিতে ভ্যাটসহ প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বাজুসের এক জরুরি বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। এই দাম আজ সকাল ১০টা থেকেই দেশের বাজারে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কার বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এর আগে বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
সনাতন পদ্ধতি-প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
দেশজুড়ে জুয়েলারির দোকানগুলোতে এই নতুন দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত