বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি (SRB) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মাঝামাঝি একটি পরিত্যক্ত স্থানে ককটেলের মতো কিছু বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা দ্রুত গৌরনদী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়। পরে খুলনা-৬ এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ২টার দিকে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এগুলো ওই স্থানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত