নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমন ও গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।
নারায়ণগঞ্জের গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত