বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ডিবিসির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। একই সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ সঙ্গে নিয়ে যায়।
পরে মুচলেকা নিয়ে রাত ২টার দিকে রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়।
ইকবাল সোবহান চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত