টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে কার্যকর হওয়া নতুন দামে আজ শনিবারও সোনা বিক্রি হচ্ছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এতে ভরিতে দাম কমেছে ২ হাজার ৭৪১ টাকা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ বিভিন্ন মানের সোনার প্রতি ভরির দাম এখন এমন,২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা । ।সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
সর্বশেষ গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা করা হয়েছিল।
তার আগে ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। এর আগে ২ নভেম্বর সকালে দাম সমন্বয় করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ায় বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত