ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মিত ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচটি অবৈধ গ্যাস রাইজার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানকালে পাঁচটি স্থানে মোট ৬২টি আবাসিক গ্যাস সংযোগ পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিচ্ছিন্ন সংযোগগুলোর মধ্যে আবাসিক সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি, অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একটি, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে পাঁচটি এবং অনুমোদিত নকশার বাইরে গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি সংযোগ রয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অনিয়মিত ব্যবহার রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত