অভিযান চলাকালে আত্মরক্ষার অধিকারের আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হলেও তারা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজে জড়িত হননি।
তিনি আরও বলেন, সরকারের এই সহনশীল অবস্থানের সুযোগ নিয়ে একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তাদের ধারণা, বর্তমান সরকারের সময়ে আগের মতো কোনো ধরনের বেআইনি পরিস্থিতির শিকার হতে হবে না।
তবুও সরকার দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সৃষ্টিকারীদের সব ধরনের চেষ্টা মোকাবিলা করা হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত