সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই চারজনের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন ডেঙ্গু রোগী।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন চারজনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন। এর আগে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে, ১৪৮ জন।
অন্য মাসগুলোর হিসাব-আগস্টে ৪৩ জন,জুলাইয়ে ৩৬ জন,জুনে ১৩ জন,মে মাসে ১ জন,জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮০ জন। অন্য বিভাগগুলোর চিত্র বরিশাল: ২৪৯ জন,চট্টগ্রাম: ২৪২ জন,খুলনা: ২২৬ জন,রাজশাহী: ১৯৮ জন,রংপুর: ১০৯ জন,ময়মনসিংহ: ৮৫ জন,সিলেট: ১১ জন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত