রাজধানীর শেরেবাংলা নগরে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ এবং কারা জড়িত, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত