ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জনপ্রিয় সংবাদ

মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশের সময়ঃ ০৩:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬